আক্ষেপ নাই
আক্ষেপ নাই খাদিজা বেগম কারো ক্ষতি করি নাই তাই এই জীবনের প্রতি আক্ষেপ নাই, দুঃখ, কষ্ট যা পেয়েছি সম্পদ ভেবে সব নিয়েছি তাই।। কারো কারো জীবনে নাই দুঃখ কষ্টের অনুভূতি বোধ, সেই বোধ থেকেই বলছি আমি কেউ নিও না কভু প্রতিশোধ। অপরাধী বোধ যার ভিতরে জ্বলে পুড়ে হবে সে জন ছাই।। আমিও তো প্রেম দেখেছি নিয়েছি সেই প্রেমের মিষ্টি ঘ্রাণ, প্রেমের ঝড়ে ভেঙে চুরে আবার খানখান হয়েছে এই প্রাণ।। এই জীবনের রস মাধুর্য মিলনেরই সুখ আর বিরহের বিষ, এক জীবনের সব পেয়েছি তাই মরণকে করিতে চাই কিস। সুখে, দুঃখে পূর্ণ জীবন পৃথীবিতে আর হবে না ঠাঁই।।