আজ এই দিনে
আজ এই দিনে
খাদিজা বেগম
আজ এই দিনে আজ এই ক্ষণে
পৃথিবীতে এসেছিলে তুমি,
তোমার ছোঁয়া পেয়ে যেন
সবুজ হয়ে গেল মরুভূমি।।
বেলি ফুলের গাঁথা মালা
আমার থেকে তোমার জন্য তোফা,
নিজের হাতে পোড়াতে চাই
দাও এগিয়ে তোমার চুলের খোপা।
তোমার খোপায় দুলে দুলে
এই মালাতে লাগুক সুখের উর্মি।।
তোমায় দিলাম পূর্ণিমা রাত
তারায় তারায় সাজানো দুল গয়না,
আগামী দিন রঙিন থাকুক
আমানিশায় যেন মলিন হয় না।।
তুমি যখন হেসে উঠো
তোমার কোমর কোমল মিষ্টি ঠোঁটে,
তখন যেন হাজারো মেঘ
ভেঙ্গেচুরে ঝলমলে রোদ উঠে।
হাজার বছর ধরে আসুক
জন্মদিনের খুশির এই মৌসুমী।।
Comments
Post a Comment