সে কই কই গো
সে কই কই গো
খাদিজা বেগম
সে কই কই গো সে কই কই গো
আমি যারে খুজে বেড়াই,
চলতি পথে যেতে যেতে
যারে ভেবে থমকে দাঁড়াই।।
রাত নিশিতে এসেছিল
দেখেছিলাম স্বপ্নের মাঝে,
তারি ছোঁয়া লেগে আছে
আমার মনের ভাঁজে ভাঁজে।
তারে ছাড়া দিশেহারা
মনে প্রাণে চাই তারে চাই।।
তারে দেখে জেগে উঠলো
এই হৃদয়ে ভালোবাসা,
কমল হাতের আলতো ছোঁয়ায়
তীব্র হলো প্রেম পিপাসা।।
তোমরা কেহ দেখলে তারে
আমার কথা বলে দিও,
তারে ছাড়া প্রাণ বাঁচে না
সে যে আমার প্রাণের প্রিয়।
ডানে খুঁজি বামে খুঁজি
সামনে পিছে কোথায়ও নাই।।
Comments
Post a Comment