কিছু দুঃখ

 কিছু দুঃখ 

খাদিজা বেগম 


দুঃখ পেলে কাঁদি আমি 

সুখ পেলেও আবার হাসি,

হাসি কান্নার এইতো জীবন 

তবু জীবন ভালবাসি।।


এই জীবনের রেলগাড়িতে 

কেহ ভালো বেসে উঠে,

আবার কেহ সব নিয়ে যায় 

আমার স্বপ্নগুলো লুটে।

স্বপ্ন হারা আমি তখন 

দুই নয়নের জলে ভাসি।।


কিছু স্বপ্ন পূর্ণ হবে 

কিছু থাকবে অপূর্ণতায়,

এই জীবনটা এমনি কাটুক 

আনন্দ আর ব্যথায় ব্যথায়।।


দিন মিশে যায় রাতের মাঝে 

রাত মিশে যায় দিনের মাঝে,

তেমনি মিশে থাকে সুখদুঃখ 

এই জীবনের সকল কাজে।

দুঃখ ছাড়া হয়না জীবন 

কিছু দুঃখ নিয়েই বাঁচি।।


যেই নদীতে জোয়ার আসবে 

সেই নদীতে লাগবে ভাটা,

যেই ফুলেতে সৌরভ আছে 

সেই ফুলেতে আছে কাটা।


পূর্ণিমা আর অমানিশা 

দুয়ে মিলেমিশে রাত্রি,

কেন মরার আগে মরব

আমি মৃত পথো যাত্রী।।


দুঃখ আর সুখ দুইয়ে মিলে 

জীবন করবো খুব উপভোগ,

যায় যাক কিছু হারিয়ে ধন 

থাকে থাকুক হারাবার শোক।।


সততাকে আঁকড়ে ধরে 

তবু বেঁচে থাকবো আমি,

জীবন যুদ্ধে মানবো না হার

হবো না মন তার আসামি।।


Comments