হৃদয়ে দরজা
হৃদয়ে দরজা
খাদিজা বেগম
এই হৃদয়ের দরজা খুলে
রেখেছি গো তোমার জন্য,
ভালোবেসে এলে তুমি
এই হৃদয়টা হবে ধন্য।।
এসো এসো ভালোবেসে
খুব যতনে বাসবো ভালো,
রাত নিশিথে চন্দ্র হয়ে
মাখবো তোমায় চাঁদের আলো।
একা একা ভাল্লাগে না
হৃদয় লাগে শূন্য শূন্য।।
কানায় কানায় বাসবো ভালো
আমি তোমার হৃদয় ভরে,
খুব আদরে রাখবো তোমায়
আমার মনের গহীন ঘরে।।
ইচ্ছে হলে তোমায় নিয়ে
ডুবে যাব প্রেম যমুনায়,
গাইবো আমি নাচবো আমি
শুধু কাছে পেলে তোমায়।
তোমায় পেলে আপন করে
এ জীবনটা হবে পূর্ণ ।।
Comments
Post a Comment