কোথা থেকে এলাম

 কোথা থেকে এলাম 

খাদিজা বেগম 


হৃদয় থেকে ডেকে ডেকে 

বারে বারে বলে আমায়,

কোথা থেকে এলাম আমি 

অল্প দিনের এই দুনিয়ায়??


কোথায় আবার যেতে হবে 

যাবো আমি কোন পথ ধরে,

দুনিয়ায় নাই থাকার জায়গা 

সবাই দেখি যায় করবে।

আপন জনা চলে যাবার 

আগুন জ্বলে এই কলিজায়।।


ধর্মের কথা মাথায় রেখে 

আমি থাকি তোমার মত,

আমি হব নাতো করো

চোখের পানি বুকের ক্ষত।।


মনের কথা শুনি যদি 

পাবো না তো কোথাও ঠাই,

নৈতিকতার সাথে থাকো

এই কথাটি মনকে বুঝাই।

লোভ লালসা ধুয়ে মুছে 

সাদা সুন্দর রাখবো হৃদয়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো