বুক ভরা আশা
বুক ভরা আশা
খাদিজা বেগম
এই বুক ভরা আশা নিয়ে
আমি পথে পথে ছুটে চলেছি,
কত দ্বারে নক করেছি
কত জনকে কত যে কি বলেছি।।
কেউ খোলেনি আমার জন্য
কারো মনের মানবতায় গড়া দ্বার,
অবহেলার দৃষ্টি দিয়ে
পশুর মত তাড়িয়েছে বারে বার।
খাঁটি মনের মানুষ হবো
তাইতো আমি সারা জীবন জ্বলেছি।।
হাঁটতে গিয়ে পড়ে গেছি
পড়ে গিয়ে আমি আবার দাঁড়াইছি,
বারে বারে পড়ার পরেও
সামনে চলার জন্য ফের পা বাড়াইছি।।
আশার প্রদীপ নিভু নিভু
তবু নিভে যেতে দেয়নি কখনো,
সূর্য হয়ে জ্বলবে আশা
আমি এমন স্বপ্ন দেখি এখনো।
পাখি হয়ে উড়বো একদিন
সেই আশাতে আশার ডানা মেলেছি।।
Comments
Post a Comment