উড়ু উড়ু এই মন
উড়ু উড়ু এই মন
খাদিজা বেগম
উড়ু উড়ু এই মন আমার
একা একা থাকতে চায়না,
যখন তখন তোমার কাছে
যাবার জন্য ধরে বায়না।।
বল কোথায় আছ তুমি
তোমায় খুঁজে দিশেহারা,
প্রিয় প্রিয় এতো ডাকি
তুমি কেন দাও না সারা?
তোমার দেয়া অবহেলা
আমার প্রাণে আর তো সয়না।
তোমায় খোঁজে মন যাযাবর
দুই নয়নে অশ্রু ঝরে,
কই লুকিয়ে থাকো তুমি
তোমাকে চায় এই অন্তরে।।
তোমায় ছাড়া অসহায় প্রাণ
তুমি কেন তা বোঝনা,
তোমাকে না পেলে আমি
পৃথিবীতে আর বাঁচবো না।
তুমি আমার প্রাণের পাখি
আমার স্বপ্নে পোষা ময়না।।
Comments
Post a Comment