প্রেম হবে

 প্রেম হবে 

খাদিজা বেগম 


হবে হবে হবে হবে 

প্রেম হবে আর কবে,

প্রেম বিহনে জ্বলে পুড়ে 

এই মন কি ছাই হবে।।


একলা জীবন লাশের মতন 

কাছে এসো প্রিয়,

প্রেম পিপাসায় প্রাণ চলে যায় 

এই একটু প্রেম দিও।

প্রেম বিহনে মরে যাব 

থাকবো না এই ভবে।।


তুমি কোথায় থাকো প্রিয় 

দেখা দাওনা এসে, 

পিপাসিত প্রাণ জুড়াবো 

তোমায় ভালোবেসে।।


তোমার আসার অপেক্ষাতে 

নয়ন চেয়ে থাকে,

এই মন আমার মনে মনে 

তোমায় শুধু ডাকে।

 শূন্য হৃদয় পূর্ণ হবে 

তুমি আসবে যবে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো