মাথার মুকুট

 মাথার মুকুট 

খাদিজা বেগম 


কে বলেছে কাবা দূরে 

আমার কাবা আমার ঘরে,

খুব সকালে দেখি তারে 

দেখি আবার সন্ধ্যার পরে।।


আমার মহান সৃষ্টিকর্তা 

দান করেছেন আমার কাবা,

আমায় তিনি আদেশ দিলেন 

করতে হবে কাবার সেবা।

তার আদেশের বাইরে গেলে 

শাস্তি দেবেন আমায় ধরে।।


মা সন্তানের মাথায় মুকুট

কেউ ভেবনা মাকে বোঝা।

মায়ের মনে কষ্ট দিলে 

বিফল হবে নামাজ রোজা।।


তোমার খারাপ ব্যবহারে

যদি কাঁদে মায়ের নয়ন,

সন্তান তোমার বৃথা যাবে 

এতো সুন্দর মানব জীবন।

মায়ের দোয়া নাও হতে সন্তান

 

তোমার মাকে খুশী করে।।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো