এই হৃদয়ের ঘরে

 এই হৃদয়ের ঘরে 

#খদিজাবেগম 


শশী করে রাখবো না গো 

মেঘে মেঘে ঢেকে যাবে বলে,

রাখবো না গো ঝর্না করে 

যদি মিশে যাও সাগরের জলে।।


ভালোবেসে রাখবো তোমায় 

খুব যতনে এই হৃদয়ের ঘরে, 

কানায় কানায় ভরে দেব

দিবানিশি আদর সোহাগ করে।

তোমার কাছেই আসবো ছুটে 

বারে বারে নানা রকম ছলে।।


পুষ্প করে রাখবো না গো 

সন্ধ্যা বেলায় যদি যাও গো ঝরে, 

পাখি করে রাখবো না গো 

যখন তখন যদি যাও গো উড়ে।।


আমার গলার মালা করে 

রাখবো তোমায় আমার গলায় পড়ে, 

বুকের মাঝে দোল খেলাবে 

ভালবেসে আমার গলা ধরে। 

তোমার দোলার ছোঁয়া লেগে 

মোমের মত আমি যাব গলে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ