হরিণী হরিণী চোখ
হরিণী হরিণী চোখ
খাদিজা বেগম
তার হরিণী হরিণী চোখ
আমার হৃদয় হরণ করেছে,
আমার এ মন শুধু এখন
তার ঐ চোখের মায়ায় পড়েছে।।
চোখ যেন তারা অথৈ সাগর
মন হারাতে চায় সেই সাগরে,
প্রেম পিপাসায় সাহারা মন
ভিজে যেতে চায় তার আদরে।
জানিনা কি দিয়ে বিধি
এত সুন্দর তারে গড়েছে।।
প্রেমিক এ মন সাঁতার কাটে
ডাগর ডাগর সাগর নয়নে,
এই মেয়েটি সেই মেয়েটি
যারে দেখেছিলাম স্বপনে।।
গোলাপ রাঙ্গা ওই ঠোঁটে তার
হাসলে যেন ফোটে গোলাপ ফুল,
ফুল ভেবে মন অলির মতন
বারে বারে হয়ে যায় ব্যাকুল।
তাকে দেখে দুটি চোখে
এ বুক আমার সুখে ভরেছে।।
Comments
Post a Comment