মমতাজ
মমতাজ
খাদিজা বেগম
এই হৃদয়ের তাজমহলে
তুমি আমার মমতাজ,
তোমায় দেখলে ভালো লাগে
ফুরফুরা হয় মন মেজাজ।।
আমার মনের নীল আকাশে
তুমি আমার পূর্ণিমা,
তোমার আমার ভালবাসা
উপর ওয়ালার মহিমা।
ভালোবাসা নয় অপরাধ
নয় তো কোন অন্যায় কাজ।।
ধন্য হব পূর্ণ হব
আমি তোমার পরশে,
তোমায় নিয়ে ডুবে যাব
ভালবাসার প্রেম রসে।।
এই মন আমার যা চেয়েছে
তুমি যেন তাই গো তাই,
তোমায় পেয়ে সব পেয়েছি
আর তো চাওয়া নাই গো নাই।
তোমার ঘাটেই নোঙ্গর করা
থাকবে আমার প্রেম জাহাজ।।
Comments
Post a Comment