নারী নারী নারী
নারী নারী নারী
খাদিজা বেগম
বিপ্লবে আছে নারী স্লোগানে আছে নারী,
প্রতিবাদে প্রতিরোদে দেশ প্রেমে আছে নারী।
অসীম সাহসে নারী ধৈর্যতে আছে নারী,
শক্তিতে আছে নারী রণাঙ্গনের নারী।
ক্ষিপ্ত আঘাতে নারী দীপ্ত আগুনে নারী,
আকুতোভয় এই নারী ক্ষীপ্র যোদ্ধা নারী।
তুখোড় কথাতে নারী মুখর মায়াতে নারী,
শ্রাবণ ধারাতে নারী বজ্র আঘাতে নারী।
বরফ গলা পানির মতন শীতল নারী,
কভু অগ্নিকুণ্ডের অসীম অতলে নারী।
পূর্ণিমা চাঁদ নারী অমানিশা রাত নারী,
মায়া মমতায় নারী অগ্নি ধারাতে নারী।
দাবানল শিখা নারী প্রতিশোধ জয়ী নারী,
অগ্নি লাভায় নারী সিংহের থাবা নারী।
মৌচকের মধু নারী বিষাক্ত সাপে নারী,
প্রেমিকের চোখে নারী পিপাসার সুধা নারী।
কবিতা গানের সুরে, ছন্দে, শব্দে নারী,
সমাজের কাপুরুষ নারী অপমান কারী।
নারী দুর্জয় নারী, নারী দুর্বার নারী,
শোষণ শিকল ছিড়ে মুক্ত আকাশে নারী।
মাটির গভীরে নারী সাগরের ঢেউয়ে নারী,
ফুল বাগানের গাছে গাছে ফুটে আছে নারী।
ঝিনুকের মাঝে নারী বাঁশের বাঁশিতে নারী,
চৈত্র মাসে তপ্ত জলন্ত তাপে নারী,
শীতের কাঁপন নারী সাদা কাফনের নারী,
কাশফুলের ঢেউয়ে ঢেউ খেলানো ফুল নারী?
জলে ফোটা পদ্মের মাঝে জলে ভাসা নারী,
ঐ আকাশের সীমানা পার হয়ে যায় নারী।
ঘূর্ণিঝড়ের নারী কাল বৈশাখীর নারী,
স্নেহময়ী মা নারী প্রেমিকা ও বোন নারী।
বৃষ্টি হয়ে ঝরেছে মেঘের মতন নারী,
পাহাড়ের মত দৃঢ় অটল অনড় নারী।
আকাশের রবি শশী হাসে হাসলে এই নারী,
নারীকে রেখো যতনে ভোগ বিলাসিতা ছাড়ি।
অপমানে অপমানে মোম হয়ে গলে নারী,
প্রতিশোধের নেশায় লাভা হয়ে জ্বলে নারী।
দুঃসাহসি এই নারী চির ভাস্কর নারী,
স্বমহিমায় উজ্জ্বল এই পৃথিবীর নারী।
রংধনুর সাতটি রঙে রঙে নারী,
এই প্রতিটা নারী যেন অসীম সুখের বাড়ি।
বহুগুনে বহুরুপে ভালোবাসাময় নারী,
বহু সম্পর্কের বাঁধনে বেঁধেছে নারী।
ঘরের জ্যোতি নারী বাহিরের রবি নারী,
মস্তিষ্কের মাঝে মধ্যো আসনে নারী।
Comments
Post a Comment