অতলে ডুব দেবো

 

অতলে ডুব দেবো
খাদিজা বেগম

আমি যদি ফোন করি রোজ
তুমি কি গো খুব বিরক্ত হবে,
বারে বারে এই মনে হয়
তুমি ছাড়া আমার কেউ নাই ভবে।।

মনে মনে তোমার সাথে
সারাটা রাত আমি গল্প করি,
সারাটা দিন হেঁটে বেড়াই
আমি তোমার ঐ দুটি হাত ধরি।
মনে মনে প্রশ্ন জাগে
আবার তোমার দেখা পাবো কবে।।

তোমার ঐ রূপ দেখে দেখে
আমি আমার চোখ জুড়িয়ে নেবো,
তোমার ছোঁয়া মেখে মেখে
ভালোবাসার অতলে ডুব দেবো।।

তোমার কথা শুনে শুনে
প্রতিটা রাত করে দেব সকাল,
চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে
তোমায় সাথে পার করিব বিকাল।
সেই দিন থেকে চঞ্চলা মন
তোমায় আমি দেখেছিলাম যবে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো