শ্রেষ্ঠ উপায়

 শ্রেষ্ঠ উপায় 

খাদিজা বেগম 


চলার পথে প্রতিটা পায় 

কাঁটার পরে যদি কাঁটা আটকায়,

একটি কাঁটা না ছুটাতেই 

যদি বিঁধে কাঁটা আর একটা পায়।।


কাটাকে ফুল ভেবে ভেবে 

সামনের দিকে এগিয়ে যাও আরো, 

জীবন যুদ্ধ চালিয়ে যাও 

এই জীবনটা সহজ নয় তো কারো।

নৈতিকতা সঙ্গী করে 

এগিয়ে যাও সত্য চিন্তা ভাবনায়।।


নয়নের জল মুছে ফেলে 

ফুলের মত ছড়িয়ে দাও হাসি,

হাসিমুখে যুদ্ধ করো 

যুদ্ধ করেই আমরা সবাই বাঁচি।।


সততাকে ভালোবেসে 

যাও এগিয়ে আত্মবিশ্বাস নিয়ে,

মহান মানুষ হয়ে ওঠো 

মানুষেরে ভালোবাসা দিয়ে। 

ভয়ে ভয়ে মরার চেয়ে 

যুদ্ধ করে বাঁচাই শ্রেষ্ঠ উপায়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো