দুর্জয় নারী
দুর্জয় নারী
খাদিজা বেগম
বিজ্ঞানের হাত ধরে আজকে
দুর্জয় নারী চলে গেছে চাঁদে,
আজও কেন সরল নারী
বন্দী থাকে কাপুরুষের ফাঁদে।।
নারী বলে কম সে নয়
নারীরাও স্রষ্টার সৃষ্টি মানুষ,
তবু কেন এই নারীদের
পায়ে পায়ে ধরো যে দোষ।
কেন তোমরা শুনতে পাওনা
উড়ার জন্য নারীদের মন কাঁদে।।
নারীও চায় হাসের মতন
জোড়া বেঁধে বর্ষার জলে ভাসতে,
হাসনা হেনা ফুলের মত
ঘ্রাণ ছড়িয়ে খুব আনন্দে হাসতে।।
তবু কেন নারীর জন্য
কাপুরুষদের এত বাঁধা নিষেধ,
সবার জন্য পর্দা ফরজ
নারীর বেলায় কেন যে ভেদাভেদ।
সূর্য ওঠে সবার জন্য
নারী কেন থাকবে অন্ধকারে,
জোসনা ঝরা চাঁদের রাতে
রুপার জোছনা মাখিতে দাও তারে।
ভয় ভীতি হীন থাকবে নারী
তোমরা সবাই মানুষ হলে দাদে।।
নারীর কথা ছেড়ে দিয়ে
হে কাপুরুষ মানুষ হয়ে ওঠো,
ফতুয়া আর ধর্মের নামে
আর কারো না নারীদের কে ছোট।।
বিশ্ব নারী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহু, তিনি ছিলেন বিশ্বসেরা ব্যবসায়ী।
তিনি স্বাধীনভাবে কাজ না করতে পারলে, ব্যবসা করতে পারতেন না।
তার স্বাধীনতা ছিল বলেই জীবনসঙ্গী হিসাবে সেরা পুরুষ ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে স্বামী হিসাবে বেছে নিতে পারছেন।
Comments
Post a Comment