তুমি ভুলে যাবে
তুমি ভুলে যাবে
খাদিজা বেগম
জানি তুমি ভুলে যাবে
তোমায় মনে রাখবে না,
কিছু সময় পরে তুমি
আমার সাথে থাকবে না।।
তবু তোমায় আমি আমার
হৃদয়ে ঠাই দিয়েছি,
চলে যাবে তবুও আমার
সঙ্গী করে নিয়েছি।
আমার স্মৃতি কভু তোমার
স্মৃতির পাতায় জাগবে না।।
জীবন যেন রেলস্টেশন
কেউ এখানে থাকে না,
বিপদকালে একলা সবাইকে
কেহ কাউকে ডাকে না।
চলতি পথে দেখা হলো
আমি শুধু এক পথিক,
পথের খোঁজে পথে পথে
হেটে চলি দিকবিদিক।
একলা ছিলাম একলা থাকবো
আমার কাউকে লাগবে না।।
Comments
Post a Comment