অসুখ

 অসুখ 

খাদিজা বেগম 


রাত্রি ছাড়া দিন আসে না 

দুঃখ ছাড়া আসেনা সুখ, 

ভাটা ছাড়া হয় না জোয়ার 

কান্না ছাড়া হাসে না মুখ।।


হাজার রাত্রি দিলাম পাড়ি 

তবু কেন ভোর হলো না, 

হাজার কষ্ট সইলাম আমি 

তবু কেন সুখ এলো না।

কষ্টের ঢেউয়ে পাঁজরের হার 

ভেঙ্গে ভেঙ্গে ভরেছে বুক।।


ভাঙ্গা ভাঙ্গা হাড়ের গুঁড়া 

বুকের মাঝে চিলিক মারে,

কত দুঃখ কত কষ্ট 

একটা মানুষ সইতে পারে।।


আমি কারো চোখের বালি 

গলার কাঁটা হতে চাই না, 

তবু আমি আমার মত 

কেন আমার জীবন পাই না।

কানায় কানায় ভরা কেন 

এই জীবনে এত অসুখ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো