তুমি ছাড়া কেউ নাই

 তুমি ছাড়া কেহ নাই 

খাদিজা বেগম 


হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে 

বারে বারে পড়ে যাই, 

কে ওঠাবে এই আমাকে 

তুমি ছাড়া কেহ নাই।।


এতো ভালোবাসি তোমায় 

তুমি কেন বোঝো না,

তোমায় আমি খুঁজে বেড়াই 

কেন আমায় খুঁজো না।

বিরহী মন পুড়ে পুড়ে 

বিয়োগ ব্যথায় পুড়ে ছাই।।


শুইলে আমার ঘুম আসেনা 

বারে বার ঘুম ভেঙ্গে যায়, 

তুমি যদি না বোঝো গো 

কে বুঝিবে মন কি চায়।।


চোখের জলে ডুবে মরি 

তবু বুকে সাহারা, 

মন ছুটে যায় তোমার কাছে 

সে মানে না পাহারা। 

এই জীবনে চাই না কিছু 

আমি যদি তোমায় পাই।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো