জীবন মানে যুদ্ধ
জীবন মানে যুদ্ধ
খাদিজা বেগম
সবকিছুই শেষ হয়ে যায়
নতুন করে শুরু হবার তরে,
শেষ শেষ বলে আর কেঁদো না
শুরু করো আবার নতুন করে।।
গাছের পাতাও ঝরে পড়ে
তবুও তো সবুজ পাতা জাগে,
ঘ্রাণ ছড়িয়ে ফুল ঝরে যায়
নতুন বৃক্ষ সে ফুল থেকেই লাগে।
একটা ফুলে হাজারো বীজ
সে বীজ থেকে নতুন বৃক্ষ গড়ে।।
দারুন ক্ষুধায় ক্ষুধার্ত খুব
তাই বলে কি তুমি হবে কাতর?
খাবার খুঁজে খেতেই হবে
মনে প্রানে হতেই হবে পাথর।।
তীব্র খরা ভাটা দেখে
এমন করে আর ভেঙ্গো না তুমি,
একটু পরেই আসবে জোয়ার
নামবে বৃষ্টি ভিজবে মরুভূমি।
জীবন মানে যুদ্ধ করা
তোমায় বাঁচতেই হবে যুদ্ধ করে।।
Comments
Post a Comment