মানুষের মানুষ দেখো

 

মানুষেরে মানুষ দেখো
খাদিজা বেগম

নারী দেখলে দেখো তোরা
রসে ভরা রসালো গা,
নারীরাও শ্রেষ্ঠ মানুষ
তোদের কারো না কারো মা।।

যে মেয়েটি আজকে শিশু
কালকে হবে মা জননী,
নারীর প্রতি সম্মান রেখে
কথা বলো দিন রজনী।
সেই মানুষটা মানুষ তো নয়
যে নারীদের সম্মান করে না।।

নারী বল পুরুষ বল
বল শিশু কিংবা বৃদ্ধ,
মানবতাব বজায় রাখতে
নিজের সাথে কর যুদ্ধ।।

অন্যজনকে দোষী করে
পাপীরা কেউ পর পাবে না,
অন্যের জান, মাল নষ্ট করে
সুখের স্বর্গে কেউ যাবে না।
নারীরা নয় ভোগ্য পণ্য
মায়ের জাতি এই নারীরা।।

সন্তান আর মা দুইয়ের মাঝে
পবিত্র এক বন্ধন আছে,
সব মায়েদের সম্মান করো
মায়ের জন্য ভুবন বাঁচে।।

যেই নারীদের গর্ভে চড়ে
এলে তোমরা দুনিয়াতে,
কি সমস্ত নোংরা কথা
আজ বলেছ তাদের সাথে।।

মানুষেরে মানুষ দেখো
দেখো কেন তার যৈনতা,
দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলো
ছড়াইয়ো না আর হিংস্রতা।।

মানুষ যে জন সে খোঁজে না
ঐ যৈনত জানে জানে,
যে যৌনতার সঙ্গী একজন
তারেই ভাবো মনে মনে।

পশুর মত যৈনতাকে
যখন তখন দিও না ঠাঁই,
যার তার সাথে যৌন চিন্তা
মানব জীবন করিবে ছাই।।

#খদিজাবেগম #everyonefollowers #অধিকারবঞ্চিতনারী #মৌ

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো