বিষন্ন মন

 বিষন্ন মন 

খিদিজা বেগম


মন খারাপের এই যন্ত্রনা 

চাই না আমি চাই না,

কেন এত বিষন্ন মন 

কিছু ভেবে পাই না।।


কুকুরের ডাক কুকুর ডাকে 

চিৎকার করে ঘেউ ঘেউ,

বিড়ালের ডাক বিড়াল ডাকে 

মিষ্টি করে মিউ মিউ।

কুকুর বিড়াল ওদের জন্য 

আমি তো আর দাই না।।


আমি মানুষ মনুষত্ব

আমার বাচার সম্বল,

অন্যের দোষে আমি কেন 

ফেলবো নয়নের জল।।


এই মন আমার শক্ত করো 

যেন ব্যাথা না পায়, 

ডানা ভাঙ্গা পাখির মত 

যেন আর না দা পায়।

ভুল করেও যেন আমি 

ভুল পথে আর যায় না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো