মোমের মত গলে

 

মোমের মত গলে
খাদিজা বেগম

বুকের মাঝে ইটের ভাটা
দিবানিশি রইয়া রইয়া জ্বলে,
তার প্রেমেতে পুড়ে পুড়ে
বুক ভেসে যায় দুই নয়নের জলে।।

মন পারিনা বেঁধে রাখতে
তারি খুঁজে পাখির মত উড়ে,
যতই আমি কাছে আসি
সে চলে যায় দূর থেকেও দূরে।
সব কথা কি বোঝানো যায়
না বুঝিলে শত ভাশায় বলে।।

বুঝেও আমায় সে বোঝেনা
না বোঝার ভান করে দূরে থাকে,
কেমন করে বুঝাই তারে
নিজের চেয়েও ভালোবাসি তাকে।।

ইটের ভাটার কাঠের মত
পুড়ে পুড়ে হৃদয় আমার কয়লা,
তার হৃদয়ে হারাতে চাই
ভাল্লাগেনা আমার একলা একলা।
তার পিরিতের অনলে মন
দিবানিশি মোমের মত গলে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো