মরণ হতেই বাকি
মরণ হতেই বাকি
খাদিজা বেগম
সে আসবে না জেনেও কেন
আমি আশায় আশায় থাকি?
কেন তারে দেখার তরে
জেগে থাকে আমার আঁখি??
সে বাসবে না জেনেও কেন
আমি তারেই ভালোবাসি?
তার ভাবনা কেন আমি
বারে বারে হই উদাসী?
কেন তারে মনের খাচায়
ভালবেসে পুষে রাখি??
মন বোঝেনা প্রেম বোঝেনা
সে তো একজন হৃদয়হীনা,
তবু তারেই এই মনে চায়
প্রাণ বাঁচে না তারে বিনা।।
আমার কষ্টে কষ্ট পেয়ে
ঝরে পড়ে গাছের পাতা,
হৃদয়হীনা বুঝতে চায়না
তবুও তো আমার ব্যথা।
হৃদয়হীনার প্রেমে পড়ে
আমার মরণ হতেই বাকি।।
Comments
Post a Comment