মনের হুক

 মনের হুক 

খাদিজা বেগম 


ধুক ধুক ধুক ধুক ধুক ধুক ধুক ধুক 

ধুক ধুক করে কাপে আমার বুক,

তোমার ছোঁয়ায় শিহরণ হয় 

বুকের মাঝে জেগে ওঠে সুখ।।


তুমি এলে রঙিন হয় মন

রঙে অঙ্গে জাগে প্রেমের ঢেউ,

ও রঙ্গিলা ও রঙ্গিলা

প্রেম ছাড়া কি বাঁচতে পারে কেউ।

দিবানিশি দুই নয়নে 

দেখি শুধু তোমার সুন্দর মুখ।।


তোমার মুখে এত মায়া 

সেই মায়াতে টানে আমার প্রাণ, 

মন হয়ে যায় পাগল পাগল 

যখনি পাই তোমার ফুলের ঘ্রাণ।।


সবার চেয়ে প্রিয় তুমি 

তুমি আমার প্রাণের প্রিয়জন,

তোমার ফুলের মধুর মাঝে 

ডুব দিতে চায় আমার মৌমাছি মন।

তোমায় নিয়ে বন্দি হয়ে 

বন্ধ করে দেবো মনের হুক।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো