এই বুক ভরা আগুন

 এই বুক ভরা আগুন 

খাদিজা বেগম 


এই বুক ভরা আগুন নিয়ে 

দিবানিশি জ্বলে পুড়ে যাই,

কে নেভাবে বুকের আগুন 

আমার আপন বলে কেহ নাই।।


সুখে থাকার অভিনয়ে

অভিনয়ে কাটে সারা দিন,

সারাটা রাত ব্যথা করে 

আমার বুকের মাঝে চিন চিন চিন। 

ভিতর থেকে পুড়ে পুড়ে 

খুব নীরবে আমি হলাম ছাই।।


যে বুঝি তো এই আমাকে 

তার সাথে নাই আমার দেখারে,

কপাল দোষে দোষী আমি

জোড়া হারা একা একারে।।


জোড়ায় জোড়ায় ওরে ওড়া 

বাসা বাঁধে গাছের ডালেতে,

জোড়ায় জোড়ায় গায় আর নাচে 

শ্রাবণ ধারার তালে তালেতে। 

কেউ ভাবে না আমায় নিয়ে 

কেউ বোঝেনা আমি কি যে চাই।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো