যুদ্ধ মানে

 যুদ্ধ মানে 

খাদিজা বেগম 


যুদ্ধ মানে জীবন নিয়ে 

ব্যাটে ব্যাটে ছক্কা মারা,

যুদ্ধ মানে বাবা দাদার 

মায়াবী ঘর ভিটা ছাড়া।।


যুদ্ধ মানে রক্তে রক্তে 

রক্ত দিয়ে হোলি খেলা,

যোদ্ধা মানে নিরপরাধ 

মানুষ গুলোর লাশের মেলা।

রাজায় রাজায় যুদ্ধ করে 

সাধারণ লোক দিশেহারা।।


যোদ্ধ মানে হাত, পা, চোখ, কান

প্রান হারিয়ে অচল দেহ,

যুদ্ধ হলো সবার শত্রু 

যুদ্ধকে নয় আর সমীহ।।


অস্ত্র রেখে চিন্তা করো 

বজায় রাখো মানবতা, 

ধর্মের চেয়ে মানুষ বড় 

কেহ ভুলে যেও না তা। 

নির্বিচারে মারে যারা 

ও ভাই মানুষ নয় তো তারা।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো