বিশ্ব নির্লজ্জ

 বিশ্ব নির্লজ্জ 

খাদিজা বেগম 


তোমার প্রেমে পরে আমার

মন হয়েছে বড় বেহাইয়া, 

ঘুরে ফিরে আসবো আমি 

যতই দাও আমায় তাড়াইয়া।।


তোমার প্রেমে পড়ে আমি 

হয়ে গেলাম বিশ্ব নির্লজ্জ,

তোমার প্রেমে হারিয়েছি

এই জীবনের সকল অধৈর্য।

তোমারি প্রেম পাবার জন্য 

আমার হৃদয় রাখি বাড়াইয়া।।


তোমার প্রেমে মন আনাড়ি 

আমি ভালো মন্দ বুঝি না, 

তোমায় শুধু খুঁজে বেড়াই 

আমি অন্য কিছু খুঁজি না।।


যত কর অবহেলা 

তবু ভালোবাসবো বাসবো রে,

মারো ধরো বকো জগো 

তবু কাছে আসবো আসবো রে।

প্রেম ভিখারি হয়ে আমি 

তোমার দ্বারেই থাকবো দাঁড়াইয়া।।


Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ