ভালবাসার সুর গায়

 ভালবাসার সুর গায় 

খাদিজা বেগম 


তোমার রুপের ঐ আগুনে 

মন পতঙ্গ বারে বারে পুড়ে যায়, 

তোমার খোঁজে আমার এ মন 

পাখি হয়ে অজানাতে উড়ে যায়।।


ফুলের মত পাপড়ি মেলে 

যখন হাসি ফোটে তোমার ওই ঠোঁটে, 

তখন আমার ফাগুন আসে 

মনের মাঝে কৃষ্ণচূড়া ফুল ফোটে।।

আলতা রাঙা চরণ দেখে 

চোখ ফেরে না আমার চলন ঘুরে যায়।।


তুমি যখন হেঁটে চলো 

রিনিঝিনি বাজে নূপুর চরণে,

আমার মাঝে মন থাকে না

মন ছুটে যায় শুধু তোমার স্মরণে।।


তোমার গালের ঐ ছোট্ট তিল 

রোদের ছোঁয়া লেগে করে ঝিলিমিল,

তাই দেখিয়া মন পাপিয়া 

গেয়ে ওঠে নাচে আমার প্রেমিক দিল।

তোমার জন্য শিল্পী এ মন 

ভালবেসে ভালবাসার সুরে গায়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো