ছোট্ট সুখের বাসা
ছোট্ট সুখের বাসা
খাদিজা বেগম
ভালোবাসা ভালোবাসা
তুমি আমার ভালবাসা,
ভালোবেসে বাসবো ভালো
মনে মনে এই তো আশা।।
ভালোবাসার আঁচল ধরে
পাড়ি দেবো জীবন নদী,
খুব যতনে একটুখানি
আমায় ভালো বাসো যদি।
খুব গোপনে গোপনে রাজ
মেটাবো প্রেম প্রেম পিপাসা।।
ভালোবাসার রং মাখিয়ে
রঙিন করে দেবো ভুবন,
রঙে রঙে মন রাঙিয়ে
রঙিন হব আমরা দুজন।।
ভালোবাসার অনুভূতি
তোমায় দেখেই যেন জাগলো,
এত ভালো আর লাগেনি
তোমায় যত ভালো লাগলো।
চল না যাই তোমায় নিয়ে
বাঁধি ছোট্ট সুখের বাসা।।
Comments
Post a Comment