তৃষিত মন
তৃষিত মন খাদিজা বেগম তৃষিত মন কাতর কণ্ঠে তোমার নামটি ধরে ডাকে রাত দিন, প্রতি অঙ্গ প্রতি অঙ্গে মিশে মিশে হতে চাইছে বিলীন।। প্রাণের সাথে প্রাণ মিলাবো দেহের সাথে মিলাবো এই দেহ, কোথায় আছে প্রাণের সখা তারে এনে দাওনা তোমরা কেহ। তারে ছাড়া সোনার অঙ্গ পুড়ে পুড়ে হয়ে যাচ্ছে মলিন।। তপ্ত রোদের তাপে যেমন পথিক খুঁজে বেড়ায় শীতল ছায়া, তেমন এ মন মন বাড়িয়ে খুঁজে বেড়ায় তোমার একটু মায়া।। রাত গভীরে একলা জেগে চাঁদের আলোয় তোমায় করি তালাশ, ফিরে এসো কাছে এসো তোমায় ভেবে মন হয়ে যায় উদাস। একটু দয়া করো প্রিয় আমার প্রতি আর থেকো না কঠিন।।