অভিমানী কথা বলো

 অভিমানী কথা বল 

খাদিজা বেগম 


কথা বল কথা বল 

অভিমানী কথা বলো তুমি,

তোমার কথা শোনার তৃষ্ণায় 

এই বুক আমার তপ্ত মরুভূমি।।


কে দিয়েছে দুঃখ তোমায় 

কেন তোমার চোখে বৃষ্টি পড়ে?

আমার বুকের মাঝে থাকো 

রাখবো তোমায় অনেক যত্ন করে। 

চুপ করে আর থেকো না গো 

সয়না প্রাণে তোমার ব্যাথার উর্মি।।


তুমি কাঁদলে এই নয়নে 

কান্নায় আসে ঝড়ের মত ছুটে, 

তুমি হাসলে জোছনা ঝরে 

আকাশ জুড়ে রূপালী চাঁদ উঠে। 


তোমার খুশি দেখলে এ মন 

ওলির মতন ফুলে ফুলে নাচে, 

দূরে সরে যেও না গো 

তুমি থাকো আমার কাছে কাছে।

তুমি ছাড়া মরে যাবো 

প্রাণ হারাবো বাঁচবো না গো আমি।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো