মনটা জুড়াইয়া দে
মনটা জুড়াইয়া দে
খাদিজা বেগম
দেরে দে দে ভালোবেসে
আমার মনটা জুড়াইয়া দে,
নেরে নে নে ভালোবেসে
তোর ঐ মনটা জুড়াইয়া নে।।
ভালোবাসা অভাবে মন
পুড়ে পুড়ে হয়েছে ছাই,
কে আমাকে বাসবে ভালো
কোথায় কি নাই কেহ নাই।
বলনা তোরা এই প্রেম ছাড়া
ভালো থাকতে পেরেছে কে।।
একটুখানি প্রেম চাই যদি
তবে কেন আমার হয় দোষ,
সাপের মতো কেন ওরা
আমার সাথে করে ফোঁস ফোঁস।।
নিন্দুকেরে বলনা তোরা
ভালোবাসা নয় কোন পাপ,
অপবিত্র প্রেম করে যারা
তাদের প্রতি হয় অভিশাপ।।
প্রেমের জ্বালায় দেহ জ্বলে
মন পড়েছে ভীষণ দায় রে।।
Comments
Post a Comment