চোখের পাতা

 চোখের পাতা 

খাদিজা বেগম 


আজও তোমার স্মৃতি গুলো 

আমার চোখের পাতা ভিজায়, 

কেমন করে ভুলে যাব 

আজও এই মন তোমাকে চায়।।


চলতি পথে চলতে চলতে 

ডানে বামে তোমায় খুঁজি,

সামনে পিছে ঘুরে তাকাই

তুমি এলে গো এই বুঝি।

মনে মনে খুব গোপনে 

মন তোমাকে খুঁজে বেড়ায়।।


তুমি আমার ভালোলাগা 

তুমি আমার আনন্দ সুখ, 

তুমি ছাড়া যেন আমার 

এই দেহ মন জুড়ে অসুখ।।


তুমি কেন বোঝনা গো 

তুমি ছাড়া প্রেম নিরুপায়,

তুমি ছাড়া একলা আমি 

আমার লাগে খুব অসহায়। 

ভালোবেসে রাখছি তোমায় 

আমার বুকের এই কলিজায়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো