ও জননী

 

ও জননী
খাদিজা বেগম

ও জননী জন্মভূমি
তোমার সন্তান আমি,
তোমার চেয়ে নাই কিছু আর
এই জগতে দামি।।

ও জননী তোমার জন্য
প্রাণ দিয়েছে যারা,
এই জগতের শ্রেষ্ঠ মানুষ
তোমার সন্তান তারা।
তোমায় কত ভালবাসি
জানেন অন্তর্যামী।।

আমার কর্ম আমার কথা
শুধু তোমায় ঘিরে,
তোমার কোলে জন্ম নিয়ে
আসিতে চাই ফিরে।।

এই পৃথিবীর সেরা তুমি
তুমি আমার স্বর্গ,
তোমায় নিয়ে জনে জনে
করে বেড়াই গর্ব।
তোমার সম্মান বৃদ্ধি করতে
থাকবো অগ্রগামী।।

Comments