মানুষ হতে হলে
মানুষ হতে হলে
খাদিজা বেগম
মানুষ হতে হলে তুমি
নৈতিকতায় পূর্ণ করো সত্তা,
দুঃখ, কষ্ট, মরণের ভয়
নিজের ভিতর আর দিও না পাত্তা।।
প্রতিবাদের আগুন জ্বালাও
যদি দেখো হয়েছে খুব অন্যায়,
সত্যের তরে সবটুকু দাও
মিথ্যা ভেসে যাক সত্যের বন্যায়।
খুব যতনে পুষে রাখো
নিজের ভিতরে মানবিক আত্মা।।
হয় যদিও অন্যায়কারী
জন্মদাতা পিতা মাতা কভু,
ন্যায়ের পক্ষে থাকবে তুমি
ন্যায় বাঁচাতেই লড়ে যাবে তবু।।
ন্যায় বাচালে বাঁচবে তুমি
বেঁচে থাকবে পবিত্র ময় ঈমান,
লোভ লালসা দমন করো
নইলে তুমি হয়ে যাবে বেইমান।
মানুষ যেন তোমার কাছে
বোধ করে তার শান্তি নিরাপত্তা।।
Comments
Post a Comment