ভাব নিজের কথা
ভাব নিজের কথা
খাদিজা বেগম
যারে আমি খাওয়াই ছিলাম
পাতে তুলে বড় মাছের মাথা,
সবার চেয়ে সেই আমাকে
দিয়ে গেছে অনেক দুঃখ ব্যথা।।
যারে বিশ্বাস করেছিলাম
আমার নিজের চেয়েও অনেক বেশি,
সেই তো বিশ্বাসঘাতক হয়ে
কেড়ে নিল আমার মুখের হাসি।
তার কারণে অশ্রু জলে
ভেজা ভেজা দুই নয়নের পাতা।।
যারে ভালোবেসে আমি
ছেড়েছিলাম আমার নিজের বাড়ি,
আজ বহুদিন তার খবর নাই
স্বার্থ শেষে আমায় গেছে ছাড়ি।।
এই দুনিয়ার সব স্বার্থপর
তা বুঝিতে দেরি হল ভিশন,
এই দুনিয়ায় নিজের চেয়ে
কেউ ছিল না কেউ রবে না আপন।
নিজের জীবন নিজে সাজাও
সবার আগে ভাবো নিজের কথা।।
Comments
Post a Comment