তোমার ইশকে

 তোমার ইশকে 

খাদিজা বেগম 


ইশকে ইশকে তোমার ইশকে 

জ্বলে পুড়ে আমার মন,

কেমন করে বলবো আমি 

তোমায় আমার প্রয়োজন।।


ইশকের আগুন যায় না দেখা 

উড়ে নাতো তার ধোঁয়া, 

অনুভবে ভেসে আসে 

হাওয়ায় হাওয়ায় তার ছোঁয়া।

এই হৃদয়ের দরজা খোলা 

তোমার জন্য প্রিয়জন।।


এসো এসো কাছে এসো 

সয়না মনে বিরহ, 

তুমি ছাড়া জ্বলে পুড়ে 

ছাই হয়ে যায় এই দেহ।।


স্রষ্টার ইশকে সৃষ্টি হয়ে 

এলাম আমরা জগতে,

তবু কেন এত বাঁধা 

পবিত্র এই ইশকেতে।

তোমায় নিয়ে স্বপ্নে বিভোর 

হয়ে থাকি সারাক্ষণ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো