খাঁটি মানুষ

 খাঁটি মানুষ 

খাদিজা বেগম 


তোমায় ডাকতে দিও দয়াল 

আমার হৃদয় ভরে,

এই মিনতি রেখে গেলাম 

আমি তোমার তরে।।


আর কিছু দাও বা নাহি দাও 

তোমায় ডাকতে দিও, 

তোমায় যেন ভুলে না যাই 

ওগো আমার প্রিয়া।

তোমার দেখা পাবার আশায় 

চোখের অশ্রু ঝরে।।


ধৈর্য ধরার শক্তি দিও 

কঠিন বিপদ কালে, 

জড়িয়ে যে না যাই আমি 

কোন পাপের জালে।।


আমারে হতে হয় না যেন 

কভু কারো ক্ষতি,

আমার কথা কাজের মাঝে 

ছড়ায় যেন জ্যোতি। 

খাঁটি মানুষ করে নিও 

ছোট্ট মাটির ঘরে ।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো