ভালোবাসা মরবে না
ভালোবাসা মরবে না
খাদিজা বেগম
হাজার কষ্ট ব্যাথা দিয়েও
তোমার থেকে সরাতে তো পারবে না,
আমার এই হাত তুমি ছাড়া
এই জীবনে আর কারো হাত ধরবে না।।
দুঃখ কষ্টে পুড়ে পুড়ে
ভালোবাসা হয় যে আরো খাঁটি,
বাঁচি কিংবা মরি আমি
তোমার বুকেই আমার প্রেমের ঘাঁটি।
তাইতো আমার এই দুটি চোখ
তোমার থেকে এদিক ওদিক সরবে না।।
যতই তুমি কষ্ট দিবে
সোহাগ ভেবে লুফে নেব আমি,
জানো না গো প্রিয় তুমি
তুমি আমার কাছে কতো দামি।।
ভালোবাসার অনুভূতি
মানব মনে স্বর্গ থেকে আসে,
তাইতো মানব মানবীরা
প্রেমের জোড়া বেঁধে ভালোবাসে।
তোমার দেয়া ব্যথায় আমি
মরে গেলেও ভালোবাসা মরবে না।।
Comments
Post a Comment