প্রেমে পড়ার ডরে

 

প্রেমে পড়ার ডরে
খাদিজা বেগম

দূরে দূরে থাকি আমি
ওগো তোমার প্রেমে পড়ার ডরে,
ওই বিধাতা তোমায় কেন
সৃষ্টি করল এত সুন্দর করে।।

পরিবার আর সমাজ থেকে
প্রেম করিতে আমার বারণ আছে,
তবুও তো হৃদয় থেকে
মন তোমাকে ভীষণ ভালোবাসে।
কি আসে যায় তাতে এমন
তোমার থেকে থাকি যদি সরে।।

হাত বাঁধা যায় পা বাঁধা যায়
বেঁধে রাখা যায় এই মাটির দেহ,
ভালোবাসার পাগল যে মন
সেই মন বাঁধতে পারে না তো কেহ।।

বুঝাইলে মন বুঝ মানে না
মন মানে না আমার কোন শাসন,
তারে ছাড়া অন্য কিছু
দেখতে পায় না আমার দুটি নয়ন।
যাই না কাছে দেই না ধরা
তবুও মন ছটফটিয়ে মরে।।
শুধু তারে কাছে পাবার তরে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো