নর-নারীর বিয়ে

 নর-নারীর বিয়ে 

খাদিজা বেগম 


নর-নারীর বিয়ে হলেই

থাকা যায় না একটি ঘরে,

যদি না কেউ সম্মান দেখায় 

একজন আরেক জনার তরে।।


ফেরেশতা আর শয়তানের ভুল নাই 

মানুষের ভুল পায়ে পায়ে, 

এই ভুল থেকে মুক্তি নাইরে 

শুধু মানুষ হবার দায়ে।

ছোট খাট ভুলগুলোকে 

বাদ দিয়ে দাও আর না ধরে।।


ভুল ধরে ভুল বোঝাবুঝ 

ছেড়ে দিয়ে ভালোবাসি, 

দুজনারে দুজন মিলে 

রাখি নিজের পাশাপাশি।।


স্বামী-স্ত্রীর এই সম্পর্ক 

সব সম্পর্কের চেয়ে বড়, 

এই সম্পর্ক ভালো রাখতে 

একে অন্যের কদর করো।

রোজাদারের রোজা যায় না 

ভুলে খেলে তার পেট ভরে।।



মনে রাখবে 

ফেরেশতা যা করে তার সবই ইবাদত করে। 

শয়তান যা করে তার সবই অপরাধ করে।

আর মানুষ যা করে তা তিন ভাগে ভাগ হয়।

এক: ইবাদত, দুই: ভুল, তিন: অপরাধ। 

তাই যারা নিজের জীবন ও নিজের সংসার,

সন্তান ও জীবনসঙ্গীকে সম্মানের সাথে টিকিয়ে

 রাখতে চান। তারা এই তিন বিষয়ে দিকে খেয়াল রাখবেন, নিজের জীবনসঙ্গীকে অবশ্যই এবাদত 

করার সুযোগ দিবেন, নিজের জীবনসঙ্গীর ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নিজে ও 

নিজের জীবনসঙ্গী যেন অপরাধ না করতে পারে 

তার জন্য অবশ্যই কলা কৌশল ব্যবহার করবেন।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো