জটিল ধাঁধা

 

জটিল ধাঁধা
খাদিজা বেগম

জীবন যেন জটিল ধাঁধা,
সহজে তার উত্তর মেলে না,
হাজারো ঝড়, বৃষ্টি, বন্যায়
ভাঙ্গে জীবন তবু হেলে না।।

জীবন যেন সূর্যের মতো
জ্বলে পুড়ে আলো দিয়ে যায়,
মানব জীবন শ্রেষ্ঠ জীবন
তার তুলনা হয় না দুনিয়ায়।
নিজের খুশির জন্য কেহ
অন্যের জীবন নিয়ে খেল না।

অন্যের হাসি কেড়ে নিয়ে
মানুষ কভু হাসতে পারে না,
অন্যের শান্তি মেরে ফেলে
শান্তিতে কেউ বাঁচতে পারে না।।

অন্যের সুখে সুখী হলে
পাবে আসল সুখের ঠিকানা,
লোক ঠকিয়ে সুখী যে জন
তার ভিতরে পাপের কারখানা।
বসে বসে হিসাব কষে
কেউ জীবনের হিসাব পেল না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো