পালা পাখি

 পালা পাখি 

খাদিজা বেগম 


আজকে তোমার পালা পাখি 

উড়ে যাবে দূরের বনে, 

মাগো তুমি বিদায় দিও 

তোমার হাসিখুশি মনে।।


ছোট্টকালে পালছো পাখি 

মাগো কত আদর দিয়া, 

সেই পাখিটা উড়ে যাবে 

মাগো তোমার দোয়া নিয়া।

সেই পাখিটা সময় পেলেই 

বলবে কথা তোমার সনে।।


সেই পাখিটার অসুখ হলে 

সেবা করতে সারা দিনরাত,

সেই বাকিটা খাবার খেতো 

তোমার হাতের দুধ কলা ভাত।।


সারাটা ক্ষণ থাকতো পাখি 

মায়ের বুকটা জাপটে ধরে,

আজ পাখিটা উড়ে যাবে 

মায়ের বুকটা শূন্য করে।

তাইতো অশ্রু বাঁধ মানে না 

ঝড়ে পড়ে দুই নয়নে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ