প্রেম প্রেম লাগে

 প্রেম প্রেম লাগে 

খাদিজা বেগম 


বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়ায় 

আমার প্রেম প্রেম লাগে লাগে রে, 

বন্ধু তুমি চলে এসো 

ভালবাসার ইচ্ছা জাগে জাগে রে।।


তোমায় আমি বাসবো ভালো 

রিনিঝিনি বৃষ্টির তালে তালে রে,

তোমায় নিয়ে বাধবো বাসা 

ভালোবাসার বৃক্ষ ডালে ডালে রে।

বৃষ্টির ছোঁয়া লেগে লেগে 

ফুল ফুটেছে মনের বাগে বাগে রে।।


সেই ফুলেতে এত মধু 

মধুর ভারে নুয়ে পড়ে পড়ে রে,

অলির খোঁজে ফুলের মধু 

ছটফটিয়ে যেন মরে মরে রে।।


বৃষ্টি ভেজা ফুলের পাপড়ি 

প্রে বিহনে জ্বলে পুড়ে পুড়ে রে,

আমায় ছেড়ে আর কতকাল

বল তুমি থাকবে দূরে দূরে রে।

চোখের নিচে দাগ জমেছে 

রাত্রি জাগা কালো দাগে দাগে রে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো