কাছে থেকো
কাছে থেকো
খাদিজা বেগম
আমি যদি দক্ষিণে যাই
তুমি তখন যাও উত্তরে,
বলো কেমন করে আমি
তোমায় রাখবো বুকে ধরে।।
আমি যদি উত্তরে যাই
তুমি তখন যাও দক্ষিণে,
বল কেমন করে আমি
তোমায় রাখবো দুই নয়নে।
আমারো তো এই মনে চাই
তোমায় রাখি আদর করে।।
আমি যদি ঐ পুবে যাই
তুমি তখন যাও পশ্চিমে,
কেমন করে মন ভেজাবো
আমি তোমার মধুর প্রেমে।।
আমি যদি পশ্চিমে যাই
তখন তুমিও যাও পুবে,
কেমন করে তোমায় সাথে
যাব প্রেমের রসে ডুবে।
দোহাই লাগে কাছে থেকো
আর যেওনা দূরে সরে।।
Comments
Post a Comment