দল কানা

 দল কানা

খাদিজা বেগম 


দল কানা দের চেয়ে ভালো 

গৃহে পোষা কুকুর, বিড়াল ছানা,

তাদের আছে গৃহের প্রতি 

 কৃতজ্ঞ বোধ সত্য মিথ্যা জানা।।


দল কানা লোক দেশের শত্রু 

তারা দেশের ভালো বোঝে না,

দলের কথায় উঠে বসে 

তারা ভালো মন্দ খোঁজে না।।

দল কানা দেরে নাইরে ঈমান 

পাপের কাজে তাই করে না মানা।।


ধর্ম কানা, দল কানা লোক 

এই পৃথিবীর জন্য নয় তো ভালো,

ধর্মের নামে দলের নামে 

এই সমাজে ছাড়ায় ওরা কালো।।


ওদের ঈমান, বিবেক, বুদ্ধি 

নিজের বলে নাইরে নিজের কাছে,

ওরা সবাই কাপুরুষ তাই

অন্যের তালে তাল মিলিয়ে নাচে।

ওরা যদি মানুষ হইত 

ওরা কভু হইতো না দল কানা।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো