রাজা মশাই

 রাজা মশাই 

খাদিজা বেগম 


রাজা মশাই রাজা মশাই 

আপনার কাছে আমি জবাব চাই,

এত ফসল চাষ করেও 

কৃষক কেন ক্ষুধার জ্বালায় ছাই।।


আপনার আছে বড় বাড়ি 

বড় গাড়ি দালান কোঠা ঘর, 

তবু কেন আপনার প্রজা 

রাস্তায় থাকা রাস্তার যাযাবর।

দিবানিশি মাছ ধরেও 

কেন জেলের খাবারের মাছ নাই।।


জ্ঞানীগুণী যাচ্ছে মারা 

ধুঁকে ধুঁকে বিনা চিকিৎসায়, 

মৃত্যু বাষিক পালনে কেন

লক্ষ লক্ষ টাকা খরচ হয়??


ব্যাংক ডাকাতি করে যারা 

তাদের রাখেন আরাম আয়েশে,

পকেট মারকে জেলে রাখোন 

কৃষক মারেন ঋণের দায়ে পিসে।

আইন যেন মাকড়সার জাল 

সেথায় ডাকাত ধরার উপায় নাই।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ