তোমায় খুঁজেছি
তোমায় খুঁজেছি
খাদিজা বেগম
কতটা দিন ধরে আমি
শুধু তোমায় খুঁজেছি,
এই তুমি যে কত আপন
হারাবার পর বুঝেছি।।
দুঃখে দুঃখে ভরেছে বুক
যখন তুমি ছিলে না,
এত ডাকা ডেকেছিলাম
তবু সাড়া দিলে না।
আমি তোমায় ভেবে ভেবে
অশ্রু জলে ভিজেছি।।
আমি তোমায় রাখবো ধরে
আর দেব না হারাতে,
ভালোবাসার সুতায় বেঁধে
রাখবো তোমায় দিন রাতে।।
ঝগড়াঝাঁটি করবো না আর
এই আমার কান ধরেছি,
ক্ষমা করে দিও প্রিয়
যতটা ভুল করেছি।
চেয়ে দেখো প্রিয় তুমি
তোমার জন্যই সেজেছি।।
Comments
Post a Comment